সকল মেনু

বাংলাদেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে: শামা ওবায়েদ

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে। এ উন্নয়নের সুফল দেশের প্রত্যেক নাগরিক পাবেন। বিএনপি সরকার সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। আমরা সবাই মিলে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। সাম্য ও ভ্রাতৃত্বের এই বন্ধন যেন সারা জীবন অটুট থাকে, সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা করি। মানুষই আমাদের সবচেয়ে বড় পরিচয়।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নিজের নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সদরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে শামা ওবায়েদ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা দেন। এ সময় সালথা সাহাপাড়া পূজামণ্ডপে পৌঁছালে নবগঠিত উপজেলা যুবদলের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসন দিনরাত কঠোর পরিশ্রম করছে। মা-বোনেরা যাতে স্বাধীনভাবে আনন্দ ও নিরাপত্তার সঙ্গে উৎসব পালন করতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব ধর্মের মানুষ সম-অধিকার নিয়ে উন্নয়নের সুফল পাবেন এবং নিরাপত্তা নিশ্চিত হবে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর এবং বিএনপি নেতা খায়রুল বাসার আজাদসহ স্থানীয় নেতারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top