সকল মেনু

ফরিদপুরের সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল কৃষকের

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় ডিম খাওয়াকে কেন্দ্র করে বিরোধ ও হাতাহাতির ঘটনার মধ্যে লুৎফার মোল্যা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় বাজারে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফার মোল্যা উপজেলার চান্দাখোলা গ্রামের মৃত পান্নু মোল্যার ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মোন্তারমোড় বাজারে ডিম খাওয়াকে কেন্দ্র করে লুৎফার মোল্যার ছেলে লিয়াকত মোল্যা (১৭) এবং একই এলাকার আলামিন ও শামের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় লুৎফার মোল্যা সেখানে এগিয়ে গেলে ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top