আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার ভাওয়াল গ্রামে তাঁর নিজ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার জুয়েল ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ. ওহাব মাতুব্বরের ছেলে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে রাকিবুল হাসান জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।