বাংলাদেশ ও চীনের মধ্যে বিচার বিভাগীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
ঢাকার চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে বিচার বিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও বৈঠকে স্থান পায়।
বৈঠকে বিচার বিভাগীয় ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।