সকল মেনু

ফারুক আহমেদ হত্যা মামলায় ২ আসামির আত্মসমর্পণ

হ2_35178টনিউজ ডেস্ক : আজ শনিবার আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আরও ২ আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান জানান, এই মামলার আসামি সাংসদ আমানুর রহমান খান ওরফে রানার ঘনিষ্ঠ সহযোগী নাসিরুদ্দিন নুরু ও সাবেক পৌর কমিশনার মাসুদুর রহমান টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক আবুল মনসুর মিয়া তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই মামলার প্রধান আসামি সাংসদ আমানুর রহমান খান গত রবিবার আদালতে আত্মসমর্পণের পর আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়। তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার বাসার সামনে থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে গোয়েন্দা পুলিশের তদন্তে এই হত্যাকাণ্ডের সঙ্গে সাংসদ আমানুর ও তাঁর তিন ভাইয়ের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। গত তিন ফেব্রুয়ারি এই চার ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top