আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
দেশব্যাপী আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা মহিলা দলের আয়োজনে সালথা উপজেলা পরিষদের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশব্যাপী আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের ডাকা লকডাউন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। স্বৈরাচারী আওয়ামী লীগ ভবিষ্যতে আবারও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাশাপাশি জাতীয়তাবাদী মহিলা দলও রাজপথে নামবে। ফ্যাসিবাদী শক্তিকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
এ সময় বক্তব্য দেন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী সাবিহা আক্তার লুনা, রুমা আক্তার, জেসমিন খান, স্বর্ণা আক্তার, তাসলিমা আক্তার, রেশমা আক্তার, বিউটি আক্তার, সুবর্ণা আক্তার আসমা, রোজিনা আক্তার, চম্পা খানম ও নুরজাহান বেগম, সুফিয়া বেগম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ফারজানা ইয়াসমিন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।