ন্যূনতম মজুরিসহ তিন দফা দাবিতে পোশাকশ্রমিকদের অবরোধের কারণে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক থেকে শ্রমিকরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ।
তিনি জানান, ন্যূনতম মজুরিসহ তিন দফা দাবিতে সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেন পোশাকশ্রমিকরা। এ সময় কয়েকটি পোশাক কারখানার শ্রমিক সেখানে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন।
প্রায় দেড় ঘণ্টা পর বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান। তবে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় পরবর্তী প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহনের ধীরগতি ছিল।
ওসি আরও জানান, বর্তমানে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।