সালথা (ফরিদপুর) প্রতিনিধি
মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে ফরিদপুরের সালথায় যুবদলের নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের নেতাকর্মীরা।
দীর্ঘ প্রায় দুই যুগ পর নতুন আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাঁরা বলেন, জনগণের পাশে থেকে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করবে যুবদল। পাশাপাশি দেশ গঠনে তরুণদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে এবং সদস্যসচিব এনায়েত হোসেনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হোসাইন, মাহফুজুর রহমান খান, মো. সাইফুল ইসলাম রিজু, ফরিদ হোসাইন, সাফিকুল ইসলাম, কালাম হোসেন, সাজিদ মাতুব্বর, খোকন মাতুব্বর, রাসেল শেখ, জনি পারভেজ ও হাবিবুর রহমান হাবিবসহ নবগঠিত কমিটির অন্যান্য সদস্য।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।