প্রায় দুই যুগ পর ফরিদপুরের সালথা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. হাসান আশরাফকে আহ্বায়ক, মো. কামরুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. এনামায়েত হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। এর আগে ২০০২ সালে সালথা উপজেলা যুবদলের কমিটি গঠন করা হয়েছিল।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণার তথ্য জানানো হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মিরান হোসাইন, মাহফুজুর রহমান খান, মো. সাইফুল ইসলাম রিজু, ফরিদ হোসাইন, সাফিকুল ইসলাম, কালাম, সাজিদ মাতুব্বর, খোকন মাতুব্বর, আনিসুর রহমান তাজুল, রাসেল শেখ, মতিয়ার রহমান, জনি পারভেজ ও হাবিবুর রহমান হাবিব।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মিজান খান, সাইফুল ইসলাম, নাজিমুদ্দিন খান লিমন, মাসুদ পারভেজ, মামুন হোসেন, ইমরান হোসেন, তারিকুর রহমান সম্রাট, জুয়েল লস্কর, রনি ফকির, মনোয়ার হোসেন, হায়দার আলী, রিপন মাতুব্বর, কাওসার মাতুব্বর, শিমুল মিয়া, মো. আবের আলী, ইয়াসিন মোল্লা, নুরুল ইসলাম মাতুব্বর, রাজিব মোল্লা ও শাজাহান শরীফ।
কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়ায় নবগঠিত কমিটির আহ্বায়ক মো. হাসান আশরাফ সংশ্লিষ্ট নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। নবগঠিত কমিটির সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, “সালথা উপজেলা যুবদল মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। সালথা উপজেলা যুবদল সারা দেশের জন্য রোল মডেল হবে, ইনশাআল্লাহ।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।