সকল মেনু

মোটরসাইকেলের বেপরোয়া গতি, ঈদের দিন দুই ভাইয়ের প্রাণ গেল

পটুয়াখালীর গলাচিপায় বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ ভাই নিহত হয়েছেন। ঈদের দিন বৃহস্পতিবার সকালে উপজেলার গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গলাচিপা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা মো. জব্বার হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (১৬) এবং আবু মিয়ার ছেলে মো. ফয়সাল (২০)। তারা সম্পর্কে চাচাতো ভাই। নিহত তামিম ইকবাল গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন ও আল ফয়সাল তামিরুল মিল্লাত টঙ্গী শাখার এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

আহতরা হলেন- অটোরিকশার যাত্রী সোহরাব (৫০) ও শরীফ (২৫)।

গলাচিপা পুলিশ জানায়, উপজেলার কালিকাপুর থেকে গলাচিপার উদ্দেশ্যে বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে বাইকচালক তামিম হাওলাদার ঘটনাস্থলেই মারা যায়। তার সঙ্গে থাকা ফয়সাল গুরুতর আহত হন। তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হন।

গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top