সকল মেনু

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে কিছু চমক রেখে ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশ করা হয়েছে।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে এখন বিশ্রামে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ১২ মে থেকে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। তার আগেই রোববার আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করা হয়।

সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। তার জায়গায় দলে ফিরেছেন তাজ নেহার। লঙ্কানদের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে বাংলাদেশ ওয়ানডেতে ২-১ ও টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হেরেছিল।

আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হবে ১২ দলের এই বৈশ্বিক আসর। বাংলাদেশ পড়েছে শক্তিশালী গ্রুপ ‘এ’-তে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

গ্রুপ পর্বের সূচি অনুযায়ী ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ১৭, ২০, ২৫ ও ২৮ জুন বাকি ম্যাচগুলো খেলবে দলটি।

দল ঘোষণা প্রসঙ্গে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, দল ভারসাম্যপূর্ণ হয়েছে এবং কঠিন গ্রুপে লড়াইয়ের জন্য সবাই প্রস্তুত।

বাংলাদেশ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটকিপার), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস ও তাজ নেহার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top