চলতি বোরো মৌসুমে ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ অভিযান শুরু করবে সরকার। এ বছর প্রতি কেজি ৩৬ টাকা দরে বোরো ধান, ৪৯ টাকা দরে সিদ্ধ চাল, ৪৮ টাকা দরে আতব চাল এবং ৩৬ টাকা দরে গম কেনা হবে।
বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এফপিএমসি সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভা শেষে তথ্য অধিদপ্তরের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান ও গম সংগ্রহ কার্যক্রম চলবে। আর ১৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত চাল সংগ্রহ করা হবে।
তিনি বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। সরকারি গুদামে এখন প্রায় ১৭ থেকে ১৮ লাখ টন চাল মজুত আছে।
এ সময় তিনি আরও জানান, চলতি মৌসুমে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতব চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গত বছরও একই দামে বোরো ধান ও চাল সংগ্রহ করা হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।