সকল মেনু

ইরানে ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন হয়েছে: ট্রাম্প

ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে, তাতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুদ্ধবিরতি ঘোষণার পর সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এ সময় ট্রাম্প আরও বলেন, একটি চুক্তির আওতায় ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের ‘ঠিকঠাক দেখভাল’ করা হবে।

যুদ্ধবিরতি ভেস্তে গেলে কি আবার ইরানের বেসামরিক বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের আগের হুমকিতে ফিরে যাবেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প শুধু বলেন, ‘কী হবে, তা সময়ই বলে দেবে’।

সূত্র: বিবিসির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top