সকল মেনু

সমাজে বিভাজন তৈরির চক্রান্ত চলছে, সতর্ক করলেন মির্জা ফখরুল

সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এসব অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর মাদানি অ্যাভিনিউতে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। আমাদের সমাজ থেকে ঘৃণা ও বিদ্বেষ দূর করতে হবে। ঘৃণা নয়, বরং ভালোবাসা ও সহমর্মিতাই হোক আমাদের পথচলার মূল শক্তি।

তিনি আরও বলেন, বাংলাদেশ বহু ধর্মের মানুষের সহাবস্থানের একটি অনন্য উদাহরণ। এখানে মুসলিম, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধসহ সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।

ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরির অপচেষ্টা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তাদের সমর্থন ও সহযোগিতায় ভবিষ্যতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top