ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ (সদর–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে এগারোটার দিকে এই ঘোষণা দেন প্রথম অধিবেশন পরিচালনাকারী সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন।। পরে প্রস্তাবটি সমর্থন করেন হুই্প ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুক তালুকদার দুলু।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম হাফিজ উদ্দীন নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করেছেন প্রথম অধিবেশন পরিচালনাকারী সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে এগার দিকে তিনি এই ঘোষণা করেন। পরে প্রস্তাবটি সমর্থন করেন চিফ হুই্প নুরুল ইসলাম মনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।