সকল মেনু

৫০ লাখ নয়, ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি সচিব

৫০ লাখ নয়, ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ভোটের সময় টাকা বহনের কোনো নির্দিষ্ট সীমা নেই। অর্থের উৎস ও ব্যবহারের বৈধতা প্রমাণ করা গেলে প্রয়োজন অনুযায়ী বড় অঙ্কের অর্থ বহন করা যাবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোটকালীন সময়ে টাকা পরিবহনের সীমা নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।

ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারবেন— এমন প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, টাকা বৈধ হলে এবং এর উৎস যথাযথভাবে দেখানো গেলে নির্দিষ্ট কোনো সীমা নেই। ব্যক্তিগত প্রয়োজনে প্রয়োজনমতো অর্থ বহন করা যাবে।

তবে তিনি সতর্ক করে বলেন, ওই অর্থ যদি ভোটে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহৃত হয়, তাহলে বিষয়টি ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ দেখবে। আর অর্থ অবৈধ হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top