সকল মেনু

জামায়াতে যোগ দিলেন মুফতি আলী হাসান উসামা

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদীস আল্লামা মুফতি আলী হাসান উসামা।

শনিবার (১৭ জানুয়ারি) জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদেন তিনি।

বিষয়টি নিশ্চিত করছেন বাংলাদেশ ইসলামী দাওয়াহ্ সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদীস আল্লামা মুফতী আলী হাসান উসামা ভাই। দীর্ঘ দুই বছরের মেহনত আল্লাহ তায়ালা কবুল করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top