চট্টগ্রামের কয়েকটি সংসদীয় আসনে প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে বিএনপি। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-১০ আসনের পরিবর্তে চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জন্য। একই সঙ্গে চট্টগ্রাম-১০ আসনে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাঈদ আল নোমান।
এদিকে চট্টগ্রাম-৪ আসনেও প্রার্থী বদল করেছে দলটি।
ই আসনে আগে মনোনীত কাজী সালাউদ্দিনের পরিবর্তে এবার আসলাম চৌধুরীকে দলীয় প্রার্থী করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো জানায়, নির্বাচনী কৌশল ও মাঠ পর্যায়ের বাস্তবতা বিবেচনায় রেখে কয়েকটি আসনে প্রার্থী পুনর্বিন্যাস করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে।
পরে দ্বিতীয় দফায় আরো ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর মধ্যে কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন ও রদবদল করা হয়েছে। পাশাপাশি জোটসঙ্গীদের জন্য এখন পর্যন্ত ১৪টি আসনে প্রার্থীর নামও চূড়ান্ত করেছে দলটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।