আরটিভির সহ-সম্পাদক মাহফুজ উদ্দিন খানকে ‘অন্যায়ভাবে’ চাকরিচ্যুত করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে ডিএসইসি নেতারা বলেন, কোনো ধরনের নিয়ম-নীতি অনুসরণ না করেই আরটিভি কর্তৃপক্ষ মাহফুজ উদ্দিন খানকে চাকরিচ্যুত করেছে, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।
সংগঠনের নেতারা অবিলম্বে মাহফুজ উদ্দিন খানকে পূর্বের পদে পুনর্বহালের দাবি জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিটি সংগঠনের দফতর সম্পাদক জাফরুল আলম স্বাক্ষর করেছেন বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।