সকল মেনু

বিমানবন্দরে আটকা পড়লেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান

দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ বিদেশযাত্রার পথে আটকেছে।

বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা সুরমা নিউজ (ইউকে) কে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, অর্থপাচার, অবৈধ সম্পদ ও ব্যাংক ঋণ জালিয়াতির মামলার তদন্তের কারণে ২১ অক্টোবর ২০২৪ তারিখে আদালত আকবর সোবহান ও তার পরিবারের ৮ জন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়। এই নির্দেশনা ইমিগ্রেশন ও পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয়।

২২ সেপ্টেম্বর রাতে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করলে তাকে অন্তত ১৫ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাতেই তিনি বাসায় ফিরে যান। বর্তমানে দেশে অবস্থান করছেন।

বসুন্ধরা প্রাইভেট গ্রুপ অব কোম্পানিজ হওয়ায় তাদের আর্থিক বিবরণী প্রকাশ হয় না। তবে সংশ্লিষ্টরা ধারণা করেন, তাদের সম্পদের পরিমাণ কয়েক বিলিয়ন মার্কিন ডলার। শিল্পগ্রুপটির বছরে গড়ে আমদানি-রপ্তানি টার্নওভার ১.১২ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১১,১৩৮ কোটি টাকা। দেশের স্বর্ণ বাজারেও এদের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top