সকল মেনু

আমরা পূর্ণ প্রস্তুতির সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে কঠোর আঘাত হানছি: ইরানের সেনাপ্রধান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, ইসরাইলের নৃশংস ও ভয়াবহ আগ্রাসনের প্রথম দিন থেকে এখন পর্যন্ত, সেনাবাহিনীর সৈন্যরা ইরানের পবিত্র ভূখণ্ড রক্ষার জন্য প্রচেষ্টা চালিয়েছে।

রোববার (১৪ জুন) এক বার্তায় তিনি এ কথা জানান।

আমির হাতামি বলেন, আমরা পূর্ণ প্রস্তুতির সঙ্গে ইসরাইলের ওপর কঠোর আঘাত হানতে থাকবো।

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত হওয়ার পর এক বার্তায় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারের প্রশংসা করে বলেছেন, ইরানের সেনাবাহিনীর সাহসী সৈন্যরা পূর্ণ প্রস্তুতি নিয়ে ইসরাইলের বিরুদ্ধে কঠোর আঘাত হানতে প্রস্তুত রয়েছে।

সূত্র: পার্সটুডে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top