ফরিদপুর জার্নালিস্ট ফোরাম, ঢাকার (এফজেএফডি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এফজেএফডির সভাপতি ইসারফ হোসেন ইসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবাহান গোলাপ, এফজেএফডির সাবেক সভাপতি অমরেশ রায়, সাবেক সাধারণ সম্পাদক আছাদুজ্জামান, জ্যেষ্ঠ সদস্য রাজিব খান, সাজ্জাদ হোসেন খান, কামরুল ইসলাম, রেজা মাহমুদ, ইমরান রহমান, মাসুদ রানা প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন এফজেএফডির সদস্য বেলায়েত হোসেন।
মাহফিলে অংশ নেন ঢাকায় কর্মরত ফরিদপুরের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।