সকল মেনু

সাকিব আল হাসানকে বিমানের অভিনন্দন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে (শ্রীপুর ও সদরের একাংশ) সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ক্রিকেটার সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তাকে এই অভিনন্দন জানানো হয়। সাকিব আল হাসান বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

বিমানের ফেসবুক পোস্টে বলা হয়, ‘অভিনন্দন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সংসদ সদস্য সাকিব আল হাসান।’

৭ জানুয়ারি মাগুরা-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সাকিব আল হাসান। নৌকা প্রতীকে সাকিব পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top