সকল মেনু

পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রাত পৌনে ১০টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

এর আগে রাজধানীর তেজগাঁও রেল স্টেশন থেকে ঢাকা রেলওয়ে স্টেশনে আসার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে লাইনচ্যুত হয় তিতাস কম্পিউটার ট্রেন। এতে বিকেল ৫টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে।

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক বলেন, তিতাস কম্পিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পর দুর্ঘটনার শিকার হয়। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত পৌনে ১০টা নাগাদ উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top