ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আব্দুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিনের জনগণেরও অধিকার আছে নিজেদের রক্ষা করার, আন্তর্জাতিক আইন মেনেই গাজার যোদ্ধারা ইসয়েলি দখলদারদের বিরুদ্ধে লড়াই করছেন।
শনিবার লুক্সেনবার্গের পররাষ্ট্রমন্ত্রী জিয়ান এসেলবর্নের সঙ্গে ফোনালাপের সময় এ কথা বলেন ইরানের ওই শীর্ষ কূটনীতিক। খবর ইরনার।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনের গাজায় বেসামরিক লোকজনের ওপর নৃশংসভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরাইলি বাহিনী। এতে নারী ও শিশুসহ ৪ হাজারেরও বেশি নিরপরাধ ফিলিস্তিনি বেসামরিক লোকজন প্রাণ হারিয়েছেন।
গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের আল-আকসা স্ট্রম নামে অভিযান শুরুর পর ঘনবসতিপূর্ণ গাজার আবাসিক এলাকায় ৬ হাজারেরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের এ বর্বর হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল ও জাতিসংঘের শরণার্থী শিবিরও।
হোসেইন আব্দুল্লাহিয়ান আরও বলেন, গাজায় গণহত্যা চালানোর দায়ী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহু। অথচ ইসরালের এ গণহত্যাকে নির্লজ্জের মতো বৈধতা দিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনকসহ পশ্চিমা নেতৃবৃন্দ।
অন্যদিকে, বিগত ৭০ বছর ধরে নিজ ভূখণ্ড থেকে জোরকরে তাড়িয়ে দিয়ে তা দখল করে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করে আসছে দখলদার ইসরায়েল। এর প্রতিবাদ করলেই পশু-পাখির মতো গুলি করে হত্যা হচ্ছে নিরপরাধ ফিলিস্তিনিদের। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় কখনো মুখ খুলেনি। যখনই তারা দখলদারদের প্রতিরোধ করতে যায়, তখনই দখলদারদের পৃষ্ঠপোষক পশ্চিমারা এক জোট হয়ে তাদের এ প্রতিরোধ যুদ্ধকে সন্ত্রাসী তকমা দিয়ে অপপ্রচার চালায়।
লুক্সেনবার্গের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, খুব শিগগিরই রাজনৈতিক উপায়ে গাজা সমস্যার সমাধান হবে। তিনি আরও বলেন, এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।