সকল মেনু

‘ধ্বংসযজ্ঞ করে সংবিধান কচুকাটা করতে দেয়া হবে না’

হরতাল, দখল, অবরোধ কিংবা ধ্বংসযজ্ঞ করে সংবিধান কচুকাটা করার চেষ্টা করবেন- সেই সুযোগ বিএনপিকে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (২২ অক্টোবর) সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভায় প্ৰধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যারা মনে মনে স্বপ্ন দেখছেন হরতাল অবরোধ কিংবা ধ্বংসযজ্ঞ চালিয়ে সংবিধানকে কচুকাটা করবেন সেটার সুযোগ দেয়া হবেনা। ঘি নভেম্বরের মাঝামাঝি সময়ে নির্বাচনের সিডিউল ঘোষণার সম্ভাবনা রয়েছে। অবরোধ আর দখলের হুমকি দিয়ে বিএনপির খায়েশ পূর্ণ হবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উচ্চ আদালতের মাধ্যমে ২০০১-০৬ সালে অসামাজিক তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে।

তিনি বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, কেউ আসুক না আসুক তাদের বিষয়। নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে, মিস করলে পিছিয়ে পড়বেন। নির্বাচন ব্যবস্থা সংবিধান অনুযায়ী চালাতে হবে।

কাদের বলেন, শেখ হাসিনার হাতে এদেশের উন্নয়ন বিশ্বের বিস্ময়। তিনি বলেন, ঢাকা শহরের গাড়িগুলো মানসম্মত নয়। দায়িত্ব পালনের অবহেলার কারণে সড়কের অনিয়ম বন্ধ হচ্ছে না।

বাংলাদেশের মতো পৃথিবীর কোথাও ব্যানার ফেস্টুন দেখা যায়না‌ বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top