সকল মেনু

আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন করছে ইসরাইল

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরাইল আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছে রাশিয়া।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে এ মন্তব্য করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর সিএনএনের।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ইসরাইলি পক্ষের এই পদক্ষেপগুলো সিরিয়ার আরব প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়মের চরম লঙ্ঘন করেছে।

বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার নিরাপরাধ মানুষের জীবন এবং আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলের নিরাপত্তাকে বিঘ্নিত করেছে ও হুমকির মুখে ফেলেছে। এটি পুরো পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যেতে পারে, যা পুরো অঞ্চলজুড়ে সশস্ত্র ঘটনাকে উস্কে দিতে পারে, এটি ঘটতে দেয়া উচিত নয়।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আল-ইকবারিয়া সিরিয়ার দুটি বৃহত্তম শহর আলেপ্পো এবং দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে একযোগে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, হামলায় আলেপ্পো বিমানবন্দরের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। দামেস্ক বিমানবন্দরে হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানায়নি সংবাদমাধ্যমটি।

ইরান-সংশ্লিষ্ট সিরিয়ার গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গত কয়েক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরাইল। বিভিন্ন সময়ে ইসরাইলের সামরিক বাহিনী আলেপ্পো ও দামেস্কের প্রধান বিমানবন্দরে হামলা চালিয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top