অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে রবিবার (২৭ আগস্ট) প্রুশক্ষণের সময় একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
এ সময় হেলিকপ্টারটিতে প্রায় ২০ জন নৌসেনা ছিলেন।খবর আল-জাজিরার।
অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এবিসি জানিয়েছে, রবিবার ডারউইনের উত্তরে টিউই দ্বীপপুঞ্জের কাছে মহড়া চলাকালে ভি-২২ অস্প্রিয় মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
ঘটনার পর বেশ কয়েকজনকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারটি অস্ট্রেলিয়ান সামরিক বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত একটি যৌথ মহড়ায় অংশ নিয়েছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।