সকল মেনু

সোমবার ইসিতে হিসাব জমা দেবে আ.লীগ

আওয়ামী লীগের গতবছরের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন দাখিল করবে দলটি।

সোমবার দুপুর দুইটায় নির্বাচন কমিশন সচিবালয়ে এ প্রতিবেদন দাখিল করবে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

রবিবার (৩০ জুলাই) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ পঞ্জিকা বছরের নিরক্ষিত হিসাব প্রতিবেদন আগামীকাল সোমবার দুপুর ২টায় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে দাখিল করবে আওয়ামী লীগ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top