সকল মেনু

ছবি তুলতে গিয়ে সন্তানদের সামনে সমুদ্রে তলিয়ে গেলেন মা

স্বামীর সঙ্গে ছেলেমেয়েদের নিয়ে পিকনিক করতে বেরিয়েছিলেন ভারতের মুম্বাইয়ের গৃহবধূ জ্যোতি সোনার (৩২)।

বান্দ্রায় সমুদ্রে নেমে একটি পাথরের উপর আধবসা হয়ে বিভিন্ন পোজ দিতে থাকেন দম্পতি। আর ডাঙায় দাঁড়িয়ে সেই ছবি ক্যামেরাবন্দি করছিল সন্তানরা।

এমন সময় একটি বিরাট ঢেউ আছড়ে পড়ে দম্পতির উপর। মুহূর্তে সব তালগোল পাকিয়ে যায়। দেখা যায়, ঢেউয়ের ধাক্কায় বেসামাল হয়ে সমুদ্রের আরও গভীরে চলে যাচ্ছেন জ্যোতি।

সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই নারী যখন ঢেউয়ের ধাক্কায় বেসামাল হয়ে তলিয়ে যাচ্ছেন, সেই দৃশ্য অসহায়ের মতো সন্তানেরা দেখছে দাঁড়িয়ে। চিৎকার করে ডাকলেও সাড়া দিলেন না মা।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যাচ্ছেন জ্যোতি, আর ডাঙায় দাঁড়িয়ে মা-মা বলে তারস্বরে চিৎকার করছে বাচ্চারা। কিন্তু আর মায়ের দেখা পায়নি সন্তানেরা।

স্থানীয় কয়েকজন এ সময় জ্যোতির স্বামীকে টেনে তোলে আনেন। কিন্তু জ্যোতির কোনও খোঁজ মিলেনি। পরে ডুবুরি নামিয়ে খোঁজা হয়। উদ্ধার হয় জ্যোতির মরদেহ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top