সকল মেনু

যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে বন্দুক হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বন্দুক হামলায় চারজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। এ ঘটনার পর সন্দেহভাজন হামলাকারী পলাতক রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডের প্রতিবেদনে জানা গেছে, শনিবার জর্জিয়ার আটলান্টা থেকে ৩০ কিলোমিটার দূরের হ্যাম্পটনে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫-এ গোলাগুলির ঘটনা ঘটে। শহরটিতে ৮ হাজার লোকের বসবাস।

হ্যাম্পটনের পুলিশ প্রধান জেমস টার্নার বলেন, হামলাকারী ৪০ বছর বয়সী আন্দ্রে লংমোরকে শনাক্ত করেছে। বিকেল ৪টা ১৫ পর্যন্ত তিনি ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন। একটি কালো রঙের গাড়িতে তিনি পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

টার্নার আরও বলেন, নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাদের পরিচয় জানা যায়নি। হামলাকারীকে ধরিয়ে অথবা তার অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারলে ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top