সকল মেনু

রিয়ালকে গুঁড়িয়ে স্বপ্নের ফাইনালে ম্যান সিটি

রেকর্ড চ্যাম্পিয়নদের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলে স্বপ্নের ফাইনালে পৌঁছে গেছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ রিয়ালকেকে কোণঠাসা করে প্রথমার্ধেই দুবার জালে বল পাঠিয়ে জয়ের একধাপ এগিয়ে রাখেন বের্নার্দো সিলভা।

বিরতির পর রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পারেনি না ন্যূনতম ব্যবধান গড়তেও। স্মরণীয় জয়ে ইতিহাস রচনার বাসনায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রেখেছে ম্যান সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে স্থানীয় সময় বুধবার (১৭ মে) রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে ৪-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। সিলভার জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোল করেন এদের মিলতাও। শেষ দিকে চতুর্থ গোলটি করেন হুলিয়ান আলভারেস।

প্রথম লেগ ১-১ ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ৫-১ অগ্রগামিতায় ফাইনালে উঠেছে সিটি।

তিন মৌসুমে মধ্যে এ নিয়ে দু’বার ইউরোপ সেরা প্রতিযোগিতাটির ফাইনালে উঠলো ইংলিশ চ্যাম্পিয়নরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top