হটনিউজ ডেস্ক: দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে বিসিএস অডিট অ্যান্ড একাউন্টস অ্যাসোসিয়েশন।
আজ বৃহস্পতিবার সুবর্ণজয়ন্তী উদযাপনের শুরুতেই সিজিএ চত্ত্বরে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং বিসিএস অডিট অ্যান্ড একাউন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) মো. নূরুল ইসলাম। পরে অডিট কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে অডিট ভবনে গিয়ে শেষ হয়।
দিবসটি উদযাপনের অংশ হিসেবে সন্ধ্যায় ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিতে (ফিমা) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের মহাসচিব এস এম রেজভীসহ অডিট এন্ড একাউন্টস বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাবেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।