আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ বৃহস্পতিবার (২৯ মার্চ) ৭৭ রানের বড় জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিলো সাকিব বাহিনী। এর আগে প্রথম টি- টোয়েন্টিতে ডিএল মেথডে ২২ রানে জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে ছিলো লাল-সবুজের প্রতিনিধিরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। টসের পর বৃষ্টি শুরু হলে ম্যাচ নেমে আসে ১৭ ওভারে। আগে ব্যাট করতে নেমে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ২০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের করা ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন আইরিশ ওপেনার পল স্টার্লিং। এরপর আইরিশদের লাইনআপ একাই ধ্বসিয়ে দেন টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান। আইরিশ ওপেনার রস অ্যাডয়ারকে ৬ রানে ফেরানোর পর ৫ রান করা টাকার, ২২ রান করা টেক্টর, ৬ রান করা ডেলানি ও ২ রান করা ডকরেলকে প্যাভিলিয়নের পথ ধরান। এরপর দুই পেসার মিলে নেন আরো ৩ উইকেট।ফলে নির্ধারি ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তুলতে পারে আইরিশরা। দলীয় সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন কার্টিস ক্যাম্পার। টাইগারদের হয়ে ৫ উইকেট নেন সাকিব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।