ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে সামনের ম্যাচগুলোতে পেদ্রিকে ছাড়াই খেলতে হবে স্পেনকে। এই মিডফিল্ডার ছাড়া চোটে আরো ছিটকে গেছেন স্ট্রাইকার জেরার্দ মোরেনো। এদিকে, এই দুজনের স্থলে দলে ডাক পেয়েছেন ইয়েরেমি পিনো ও বোর্হা ইগলেসিয়াস।
চলতি মাসের শেষের দিকে নরওয়ে ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে স্পেন। শুরুতে দলে থাকলেও চোটের কারণে স্কোয়াড থেকে নাম সরিয়ে নিয়েছেন পেদ্রি ও মোরেনো। খবর ডেইলি পোস্টের।
হ্যামস্ট্রিং সমস্যা থেকে সেরে না ওঠায় পেদ্রি খেলতে পারেননি রবিবারের লা লিগার ক্লাসিকোয়। তার দল বার্সেলোনা ম্যাচটি জিতে ২-১ গোলে।
লিগে গত রবিবার ওসাসুনার বিপক্ষে ভিয়ারিয়ালের ৩-০ গোলে জয়ের ম্যাচে পেশিতে চোট পান মোরেনো। চলতি মৌসুমে লা লিগায় তিন গোল করেছেন ২০ বছর বয়সী পিনো। কাতার বিশ্বকাপের দলে ছিলেন এই ফরোয়ার্ড।
ইগলেসিয়াসের অবশ্য জায়গা হয়নি গত বিশ্বকাপ স্কোয়াডে। এই মৌসুমে লিগে এখন পর্যন্ত ১২টি গোল করেছেন এই স্ট্রাইকার।
আগামী শনিবার নরওয়ের বিপক্ষে মাঠে নামবে স্পেন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের পরের ম্যাচ তিনদিন পর স্কটল্যান্ডের বিপক্ষে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।