সকল মেনু

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, দুই তরুণ আটক

হটনিউজ ডেস্ক:

হবিগঞ্জ সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই তরুণকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মে) দিবাগত রাতে ধর্ষণের অভিযোগে বামকান্দি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দাল মিয়া (২৫) ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামুন নামে আরেক যুবককে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দাল মিয়া মঙ্গলবার সকালে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে কৌশলে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে।

ঘটনা জানাজানি হলে স্থানীয় মুরব্বীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে নির্যাতনের শিকার শিশুটিকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, মূল অভিযুক্ত আব্দাল মিয়া। মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হাসপাতালে ভর্তি শিশুটির পাশে পুলিশ রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top