সকল মেনু

হজের কোটায় সর্বোচ্চ ইন্দোনেশিয়া, বাংলাদেশ চতুর্থ

হটনিউজ ডেস্ক:

পৃথিবীর কোন দেশ থেকে কতজন মানুষ এ বছর হজের সুযোগ পাবেন, সে তালিকা প্রকাশ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।

বিদেশিদের মধ্যে ইন্দোনেশিয়া থেকে এবার সর্বোচ্চ এক লাখ ৫১ জন এবং ৮১ হাজার ১৩২ জন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। ৭৯ হাজার ২৩৭ জন বরাদ্দ পেয়ে তৃতীয় ভারত এবং ৫৭ হাজার ৫৮৫ জনের কোটা পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ।

সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট এসব তথ্য জানিয়েছে।

এ ছাড়া আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা সর্বনিম্ন সংখ্যক মাত্র ২৩ জনের কোটা পেয়েছে। আরব দেশগুলোর মধ্যে মিসর সর্বোচ্চ ৩৫ হাজার ৩৭৫ জনের কোটা পেয়েছে।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ৯ হাজার ৫০৪ জন, রাশিয়া ১১ হাজার ৩১৮, চীন ৯ হাজার ১৯০, থাইল্যান্ড ৫ হাজার ৮৮৫ জন এবং ইউক্রেনের ৯১ জন এবারের হজে যেতে পারবেন।

এবার ১০ লাখ মুসল্লিকে হজ করতে দেওয়া হবে এবং এর ৮৫ শতাংশই হবেন বিদেশি। করোনার কারণে গত দুবার বিদেশ থেকে হজের জন্য সৌদি ভ্রমণ বন্ধ রাখা হয়েছিল।

বিশেষ সতর্কতা স্বরূপ এ বছর ৬৫ বছরের বেশি বয়সিদের হজের অনুমতি দেওয়া হয়নি এবং প্রত্যেক হজযাত্রীকেই দুই ডোজ করোনার টিকা নেওয়া থাকতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top