সকল মেনু

বিএনপি এখন অন্যদের দলে টানার চেষ্টা করছে :সেতুমন্ত্রী

হটনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এককভাবে আন্দোলন করার সক্ষমতা হারিয়ে বিএনপি এখন অন্যদের দলে টানার চেষ্টা করছে। তিনি মনে করেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোনো প্রগতিশীল রাজনৈতিক সংগঠন বিএনপির এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না।

বুধবার (২০ এপ্রিল) ওবায়দুল কাদের সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিংকালে এ কথা বলেন।

বিএনপিই এখন গভীর সংকটে আছে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ কোনো সংকটে নেই।

আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে তারা এখন দিশেহারা পথিক। নেতৃত্ব সংকটে ভুগতে থাকা বিএনপির সামনে এখন শুধুই মরীচিকা ৷ বিএনপির নেতারা এখন দিনের আলোতেই অমাবশ্যার অন্ধকার দেখে, কারণ তাদের চেয়ারপারসন দণ্ডপ্রাপ্ত আসামি, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যানও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।
সরকার তারেক রহমানকে নির্বাসনে রেখেছে, বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাল্টা প্রশ্ন রেখে বলেন, সরকার তারেক রহমানকে নির্বাসনে রাখে নাই, বরং তিনি নিজেই রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঐক্যের নামে বিএনপি ও তার শরীকদের মধ্যে লেজেগোবরে অবস্থা। একঘরে হয়ে বিএনপি আসলে এখন হতাশাগ্রস্ত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top