সকল মেনু

রাজধানীতে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

হটনিউজ ডেস্ক:

রাজধানীর লালবাগের শহীদনগর বউ বাজার এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ১২টা ৬ মিনিটে দিকে লালবাগের শহীদনগর বউ বাজার এলাকার ৪নং গলিতে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পাই।খবর পেয়ে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্লাস্টিক কারখানাটি একটি টিনশেড ঘরে অবস্থিত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top