সকল মেনু

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‌‘মেগি’র আঘাতে নিহত ১২৩

হটনিউজ ডেস্ক :

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‌‘মেগি’র আঘাতে এখন পর্যন্ত ১২৩ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত রোববার (১০ এপ্রিল) ফিলিপাইনে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মেগি’। এতে অনেক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভেঙে গেছে বহু গাছপালা। রাস্তা-ঘাট চলাচলে অনুপযুক্ত হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে দেশটির জরুরি বিভাগ। মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের। আটকে পড়াদের উদ্ধারে রাবারের নৌকা ব্যবহার করা হচ্ছে।

উল্লেখ্য, ডিসেম্বরে পঞ্চম ক্যাটাগরির টাইফুন ‘রাই’ মধ্য ফিলিপাইনে আঘাত হেনেছিল। এতে প্রায় ১ হাজার ৪০০ জন আহত এবং ৪০৫ জন নিহত হয়েছিল। ফিলিপাইনে সবচেয়ে ভয়ানক গ্রীষ্মমন্ডলীয় ঝড়, টাইফুন হাইয়ান ২০১৩ সালে আঘাত হেনেছিল। এতে ৬ হাজার ৩০০ জন মারা যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top