হটনিউজ ডেস্ক:
জার্মানি থেকে দেড় হাজার উড়োজাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ১০০টি মেশিনগানের চালান ইউক্রেনে পৌঁছেছে।
ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে জার্মান সংবাদ সংস্থার বরাতে বিবিসি এ খবর জানিয়েছে।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, ‘ক্ষেপণাস্ত্র পাঠাতে দেরি হচ্ছে। তবে, ইউক্রেনে আরও স্ট্রেলা ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে।’
যেসব অঞ্চলে বিরোধ চলে, সেসব অঞ্চলে অস্ত্র না পাঠানোর নীতি রয়েছে জার্মানির। তবে, ইউক্রেনের ক্ষেত্রে তার ব্যতিক্রম দেখা গেল।
বেয়ারবক বলেন, ‘আমরা এ পরিস্থিতিতে সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারীদের মধ্যে একটি। এতে যে আমরা গর্বিত, তা নয়। তবে, ইউক্রেনকে সাহায্য করার জন্য আমাদের এটি করতে হবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।