হটনিউজ ডেস্ক:
ধামরাইয়ে চাকরি দেওয়ার প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ৬ ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ধামরাই উপজেলার সোমবাগ এলাকার চরডাউটিয়া গ্রাম থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে।
আটককৃতরা হলেন- ধামরাইয়ে সোমভাগ ইউনিয়নে চরডাউটিয়া গ্রামের মো. শহীদ (৪২),ঝালকাঠির মো. মনিরুল ইসলাম মনির (৪০), মো. রাজ্জাক, মো. সোহরাব আলী ও বিকাশ।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ মার্চ শনিবার বিকালে চাকরি দেওয়ার কথা বলে শহীদ তার বাড়িতে ওই তরুণীকে নিয়ে যায়।
সে তাকে বাড়িতে রেখে বাইরে গিয়ে রাত ৯টার সময় কয়েকজন লোক নিয়ে ঘরে ঢুকে।
এরপর তারা সবাই মিলে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ওই তরুণীকে গণধর্ষণ করেন। পরে ওই তরুণী ধামরাই থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করলে পুলিশ বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ধর্ষণকারীকে গ্রেপ্তার করে।
ধামরাই থানার পরিদর্শক (ওসি অপারেশন) নির্মল কুমার দাস বলেন, চাকরি দেওয়ার কথা বলে এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পেয়ে চরডাউটিয়া এলাকা থেকে ধর্ষণকারীদের গ্রেপ্তার করা হয়েছে।
ধর্ষণের শিকার তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।