সকল মেনু

বাংলাদেশের খেলা ছিল অবিশ্বাস্য : আফগান অধিনায়ক

হটনিউজ ডেস্ক:

৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল টাইগাররা। জয় প্রায় নিশ্চিত ধরে নিয়েছিল আফগানিস্তান। কিন্তু মিরাজ-আফিফের ব্যাটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা।

হঠাৎ খেই হারিয়ে ফেলায় হাতছাড়া হওয়া ম্যাচটি নিয়ে দারুণ হতাশা প্রকাশ করেছেন আফগান অধিনায়ক।

আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহীদি বলেন, আমাদের শুরুটা ভালো ছিল। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা কোনো সুযোগ ছাড়াই খুব ভালো খেলেছে, যা ছিল অবিশ্বাস্য।

হাশমতুল্লাহ শহীদি বলেন, ফজল যেভাবে শুরু করেছিল তা সত্যিই অভূতপূর্ব। তবে এটি ছিল মাত্র শুরু। সামনে আরও দুটি খেলা বাকি আছে। সেখানে আমরা ফিরে এটি ফিলআপের চেষ্টা করব।

আফগানিস্তানের দেওয়া ২১৬ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করে বাংলাদেশ। ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

ম্যাচটিতে মাত্র ৪৬ রানে ৬টি উইকেটের পতন হলেও মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেনের দুর্দান্ত পার্টনারশিপে বাংলাদেশ শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে সমর্থ হয়েছে। তারা দুইজন মিলে ১৭৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top