সকল মেনু

রাজবাড়ীতে ৭০৫ পিস ইয়াবাসহ আটক-১

হটনিউজ ডেস্ক:
রাজবাড়ী জেলার কালুখালী থানা এলাকায় ৭০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শামীম হোসেন মন্ডল(২৬) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮। শনিবার সন্ধ্যায় রাজবাড়ীর কালুখালী মাঝবাড়ী গ্রাম এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত শামীম, মাঝবাড়ী গ্রামের মোঃ নিজাম উদ্দিন মন্ডলের ছেলে।

ফরিদপুর র‌্যাব-৮ জানায়, অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোহাঃ মকলেছুর রহমান এর নেতৃত্বে গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন মাঝবাড়ী গ্রামস্থ আকমল শেখ এর বসতবাড়ীর পাশে শামীম হোসেন মন্ডল এর মুরগীর ফার্ম এর সামনে হতে মাদক ব্যবসায়ী মোঃ শামীম হোসেন মন্ডলকে আটক করেন। এ সময় তার হেফাজত হতে ৭০৫ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ১হাজার টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে রাজবাড়ী জেলার কালুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার কালুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top