সকল মেনু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু কাল

হটনিউজ ডেস্ক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে। পরীক্ষার সূচি অনুযায়ী দুপুর ১টায় এই পরীক্ষা শুরু হবে। পরীক্ষার প্রথম দিনে ইংরেজি আবশ্যিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান জানান, সারাদেশে ৩১১টি কেন্দ্রে ৮৫০টি কলেজে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন মিলিয়ে মোট ৪ লাখ ৪৪ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যেকোনো সমস্যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগের জন্য আহ্বান জানানো হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top