সকল মেনু

টপ অর্ডারে ফিরছেন সাকিব

হটনিউজ ডেস্ক:

রান পাচ্ছিলেন না। তাই ব্যাটিং অর্ডারে অদল বদল করে নেমে এসেছিলেন সাত নম্বরে। পরপর দুই ম্যাচে তার ব্যাটে দেখা গেছে বিস্ফোরক ইনিংস। বরিশালের সর্বশেষ ম্যাচে ফিফটিও করেছেন।

তাই আবার তাকে টপ অর্ডারে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন বরিশাল ফরচুনের ব্যাটিং উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম।

বিপিএলের সিলেট পর্ব শুরুর আগে নাজমুল আবেদীন বলেছেন, ‘গত ম্যাচে ওর ব্যাটিং দেখে কনফিডেন্ট মনে হয়েছে। ওর কাছ থেকে আমরা আরও বড় ইনিংস আশা করছি। সাকিব আবার ওপরে ব্যাটিং করবে।

উল্লেখ্য, আগামীকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলতে নামবে সাকিবের বরিশাল। বেলা সাড়ে বারোটায় অনুষ্ঠিতব্য ম্যাচটি দিয়েই বিপিএলের সিলেট পর্ব শুরু হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top