হটনিউজ ডেস্ক:
এবারের টি-টেন লিগে নিজেদের প্রথম ম্যাচে বল হাতে পুনে ডেভিলসকে জিতিয়েছিলেন নাসির হোসেন। ওই ম্যাচে দুই ওভারে ৩ উইকেট নেন এই টাইগার অল-রাউন্ডার। কিন্তু পরের ম্যাচে আর করতে পারেননি কার্যকরী বোলিং, হেরেছিল দলও।
রোববার দ্বিতীয় ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও নাসির বল করতে এসে এক ওভারে দেন দুই ছয় এক চারে ১৯ রান। তার দল পুনে ডেভিলস আগে ব্যাট করে সংগ্রহ করে ৪ উইকেটে ১২৯ রান। ৬০ বলের খেলা যা নিঃসন্দেহে অনেক বেশি রান।
পুনের হয়ে মুরুর বুকে ব্যাট হাতে ঝড় তোলেন ক্যারিবীয় ব্যাটসম্যান চ্যাডউইক ওয়ালটন। তার ব্যাটে আসে ২৫ বলে ৬১ রান (৫টি করে ছয় ও চার)।
পুনের দেয়া বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে নিজের প্রতি সুবিচার করতে পারেননি ক্রিস গেইল। মাত্র ৯ রান করেই ফেরেন সাজঘরে। আরেক ওপেনার পল স্টার্লিং করেন ৯ বলে ২৩ রান।
এছাড়া জো ক্লার্কের ৯ বলে ২৯ রান দলকে এগিয়ে নেয় অনেকটা। এরপর বেন ডাকেটের ৯ বলে ২০ আর শেষ দিকে জেমি ওভারটনের ১১ বলে ঝোড়ো ৩৮ রানে ৯ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় টিম আবুধাবি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।