সকল মেনু

ইতালিতে কমতে শুরু করছে করোনার প্রকোপ

হটনিউজ ডেস্ক:

ইতালিতে কমতে শুরু করছে করোনার প্রকোপ। প্রতিদিনই কমছে নতুন আক্রান্তের সংখ্যা। ইতালিতে গত এক দিনে সুস্থ হয়েছেন ১ হাজার ২২৪ জন করোনা রোগী। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৫ হাজার ৪৫৪ জন।

সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ইতালির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এই সব তথ্য তুলে ধরে জানান, গত এক দিনে ইতালিতে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৬৬ জন আর আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৫৩ জন। মোট প্রাণ হারিয়েছেন ২০ হাজার ৪৬৫ জন। আক্রান্ত হয়েছে এক লাখ ৫৯ হাজার ৫১৬ জন।
ইতালি খুব শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top