সকল মেনু

চাল কেলেঙ্কারির অভিযোগে আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত

হটনিউজ ডেস্ক:
করোনা পরিস্থিতিতে হবিগঞ্জের বানিয়াচংয়ের কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম খান চাল কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকায় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ সকালে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আমির হোসেন মাস্টার এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খানের নেতৃত্বে পুলিশসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ওজনে চাল কম দেয়ার প্রমাণ হাতে নাতে পান। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চালের ডিলার নজরুল ইসলামকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ডিলারশিপ বাতিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ খবির উদ্দিন ও এসআই ফিরোজ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ। এ ঘটনার সত্যতা স্বীকার করেন বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top