সকল মেনু

ঢাকা মহানগরীর সব বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধের সময় বাড়ল

হটনিউজ ডেস্ক:
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঢাকা মহানগরীর সব বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধের সময় বাড়ানো হলো। রবিবার ঢাকা মহানগর দোকান মালিক সমিতি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জাানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ৩১ মার্চের পরিবর্তে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরীর সব বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও ব্যবসায়ীদের অসহায় মানুষকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
এর আগে ২২ মার্চ বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং ঢাকা দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সুপারমার্কেটগুলোসহ সব দোকান বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান, কাঁচাবাজার এবং নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকানগুলো খোলা থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top